বুমরাহ ফেরালেন সৌম্য-সাকিবকে
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামা ভারতকে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। তুলে নেয় ১০২ রানে ৪ উইকেট। সেখান থেকে কেএল রাহুল এবং এমএস ধোনীর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৫৯ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার এবং লিটন দাস ভালো শুরু করেন। তারা তুলে ফেলেন ৪৯ রান। এরপর বুমরাহর পরপর দুই বলে আউট হন সৌম্য এবং সাকিব। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ১০ ওভারে ২ উইকেটে ৪৯ রান তুলেছে।
লিটন দাস ২০ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম। এরআগে ২৯ বলে ২৫ রান করে জাসপ্রিত বুমরাহর বলে ক্যাচ দেন সৌম্য সরকার। পরের বলেই বুমরাহ দারুণ এক ইয়ার্কার বোল্ড হয়ে ফেরেন সাকিব।
বাংলাদেশের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচের দলে নেই ওপেনার তামিম ইকবাল। সৌম্যর সঙ্গে তাই লিটন নামেন ওপেন করতে। এরআগে শুরুতে ব্যাট করে ভারতের হয়ে চারে নেমে কেএল রাহুল খেলেন ৯৯ বলে ১০৮ রানের ইনিংস। এমএস ধোনীর ব্যাট থেকে আসে ৭৮ বলে ১১৩ রান।










