মোস্তাফিজের পর রুবেলের ছোবল
মোস্তাফিজ ও রুবেলের আঘাতে দিশেহারা ভারত শিবির। মোস্তাফিজের দ্বিতীয় ওভারেই পঞ্চম বলে এলবিডাব্লিউয়ের শিকার হন শিখর ধাওয়ান। আর এবার রুবেলের বলে স্টাম্প হারিয়ে সাজঘরে ফিরলেন রহিত শর্মা।
মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় ওভারেই পঞ্চম বলে এলবিডাব্লিউয়ের শিকার হন শিখর ধাওয়ান। সাজঘরে ফেরার আগে ৯ বল খেলে ১ রান সংগ্রহ করেছেন তিনি। ১৩ ওভারের মাথায় রুবেলের প্রথম ওভারেই বোল্ড হয়ে সাজঘরের পথে হাঁটেন রহিত শর্মা। তিনি ৪২ বল খেলে ১৯ রান করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভার খেলে ৭৫ রান সংগ্রহ করছে ভারত। ক্রিজে আছেন ৩৮ বলে ৪১ রান করা বিরাট কোহলি। অন্য প্রান্তে লোকেশ রাহুল ১৩ বলে করেছেন ৭ রান।










