,

দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কখন ও কোথায়

news-image

স্পোর্টস ডেস্ক।। আর মাত্র দুদিন বাদেই শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। বিগত ৫ আসরের মতো এবারও ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। অন্যান্যবারের চেয়ে এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ। আসর শুরু হওয়ার আগে পাঠকদের সুবিধার্থে আবারও জানানো হলো বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়, প্রতিপক্ষ ও স্টেডিয়ামের তথ্য।

আগামী ৩০ মে পর্দা উঠছে ক্রিকেটে সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বিশ্বকাপের। তবে বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হবে ২ জুন পর্যন্ত। কেননা বিশ্বকাপের ফিকশ্চার অনুযায়ী বাংলাদেশের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৯৯২ সালের পর আবারো বিশ্বকাপে ফেরত এসেছে রাউন্ড-রবিন পদ্ধতি, অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল প্রত্যেক দলের সাথে খেলবে। সে হিসেবে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম পর্বেই খেলবে নয়টি ম্যাচ।

গ্রুপ পর্বে বাংলাদেশ ৮টি মাঠে ৯টি ম্যাচ খেলবে। প্রথম দুটি লন্ডনের কেনিংটন ওভালে এবং পরের ৭টি ম্যাচের প্রতিটাই আলাদা আলাদা মাঠে। গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচ ছাড়া সবগুলো বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। বাকি একটি ৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আগামী ৫ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে মাশরাফিরা। চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচী।

এর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু প্রথমটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা হয়নি। কিন্তু নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২৮ মে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে সাকিব-মুশফিকরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর