,

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও শ্রীলঙ্কার হার

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে খেলা নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও হারল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ধরাশায়ী হওয়ার পর আজ সোমবার (২৭ মে) শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা হেরেছে ৫ উইকেটে।

সাউদাম্পটনের দ্য রোজ বোলে শ্রীলঙ্কার দেয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানে ওপেনার ও দলীয় অ্যারন ফিঞ্চের উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চাপে পড়লেও দ্বিতীয় উইকেট জুটিতে শন মার্শ ও উসমান খাজা ৮০ রান যোগ করলে শুরুর সে ধাক্কা কাটিয়ে ওঠে অজিরা।

মার্শ সাজঘরে ফেরার আগে করেন ৩৪ রান। তার উইকেটটি তুলে নেন ধনাঞ্জয়ে ডি সিলভা। এর আগে ১১ রান করা ফিঞ্চকে সাজঘরে ফেরান নুয়ান প্রদীপ। এদিকে তৃতীয় উইকেটে জুটিতে গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরবোর্ডে আরও ৬৫ রান যোগ করলে ম্যাচ থেকে পুরো ছিটকে পড়ে লঙ্কানরা।

সেঞ্চুরির আশা জাগালেও ৮৯ রান করে সাজঘরে ফেরেন খাজা। অন্যদিকে, ম্যাক্সওয়েল আউট হওয়ার আগে খেলেন ৩৬ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষতক, অ্যালেক্স ক্যারের অপরাজিত ১৮ রানের সুবাদে প্রায় ৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। লঙ্কানদের হয়ে ২ উইকেট শিকার করেন জেফ্রি ভান্ডারসে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর