শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ছাত্রলীগ মারতে মারতে নুরকে ভিপি বানিয়েছে’

news-image

বগুড়ায় সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয়েছেন ডাকসু ভিপি নূরুল হক নুর। রোববার বিকালে বগুড়ার উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার লেখক ও সাংবাদিক প্রভাস আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার সেই লেখা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

তিরি লিখেছেন- ছাত্রলীগ মারতে মারতে নুরুল হক নুরুকে ডাকসুর ভিপি বানিয়ে দিয়েছে। আর কী বানাতে চান? ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার আয়োজন পন্ড করেছেন, বগুড়ায় মেরেছেন। কেন? নুরের অপরাধ কী? ডাকসুর ভিপি হিসেবে তো বটেই, একজন সাধারণ নাগরিক হিসেবেও নুরুল হক নুরের দেশের যে কোনো জায়গায় যাওয়ার, ইফতার করার অধিকার আছে। বেআইনী কিছু হলে, সেটা দেখার জন্য পুলিশ আছে। ছাত্রলীগকে কে এই ক্ষমতা দিয়েছে, নুরকে ঠেকানোর, আইন হাতে তুলে নেয়ার? একটা কথা বলি যত মারবেন, নুর কিন্তু তত বড় নেতা হবেন।

মারধরকারীদের শাস্তি দাবি করে তিনি আরো লিখেছেন- ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় যারা ডাকসু ভিপি নুরুল হক নুরের ইফতার আয়োজন পন্ড করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।