মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-সন্তান ছাড়া নারীরাই বেশি সুখী

news-image

অনলাইন ডেস্ক : হয়তো কথাটি আমাদের প্রথমেই বিশ্বাস হবে না। কিন্তু বিজ্ঞান এখন এটাকেই সমর্থন করছে।

প্রাচীন কাল থেকেই বিবাহ প্রথা প্রচলিত। সমাজে শৃঙ্খলা রক্ষায় এই প্রথা অনুসরণ করেই নারী-পুরুষ একত্রে বাস করে, সন্তান জন্ম দেয়।

কিন্তু বিজ্ঞান বলছে, পৃথিবীর মানুষদের মধ্যে যেসব নারীর স্বামী-সন্তান নেই তারাই সবচেয়ে বেশি সুখী।
শুধু তা-ই নয়, সন্তান পালনকারী ও বিবাহিত নারীদের চেয়ে অবিবাহিত বা কুমারি নারীরা বেশি বাঁচে।

এ সংক্রান্ত একজন শীর্ষ বিশেষজ্ঞ এই তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

ওই বিশেষজ্ঞের নাম পল ডোলান। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসের আচরণ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। শনিবার ‘হে ফেস্টিভ্যালে’ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, “মানুষের সফলতা পরিমাপের জন্য প্রথাগত যে উপায়গুলো রয়েছে, সেগুলোর সঙ্গে সুখের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে সন্তান লালন-পালন ও বিয়ের সঙ্গে।”

“বিবাহিত মানুষরা শুধু তখনই সুখী যখন তাদের সঙ্গীরা ঘরে থাকে। কিন্তু যখন সঙ্গী কাছে না থাকে তখন তার জীবনটা দুর্বিসহ,” যোগ করেন তিনি।

বিবাহের দ্বারা শুধু পুরুষরাই উপকৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ কেননা, এর দ্বারা পুরুষ শান্ত ও স্থির থাকে। এতে তার ঝুঁকি কম। কর্মক্ষেত্রে তার আয়ও বেশি। এর ফলে তারা একটু বেশি দিন বাঁচে।”

“অন্যদিকে, বিবাহিত নারীকে তার সঙ্গীকে বিভিন্নভাবে সেবা বা সঙ্গ দিয়ে যেতে হয়। এ কারণে অবিবাহিত নারীর তুলনায় সে বাঁচেও কম দিন। সবচেয়ে সুখী এবং সুস্বাস্থ্যবান নারী হচ্ছে তারাই যারা বিয়ে করে না এবং সন্তান জন্ম দেয় না,” যোগ করেন পল ডোলান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক