মুশফিক নকল করলেন গেইলকে, হেসে ফেললেন সাকিব
স্পোর্টস ডেস্ক : ৮ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বাঁহাতি ব্যাটসম্যানের মতো দাঁড়িয়ে রয়েছেন মুশফিকুর রহিম। পরনে বিশ্বকাপের নতুন সবুজ জার্সি।
ওই অবস্থাতেই ক্রিস গেইলের মতো শট হাঁকালেন। শুধু তাই নয়, ক্যারিবীয় ব্যাটিং দানবের মতো অঙ্গভঙ্গিও করলেন মুশফিক! যা দেখে হো হো করে হেসে উঠলেন সাকিব আল হাসান।
ভিডিওতে দেখুন মুশফিক-সাকিবের কাণ্ড
নেট দুনিয়ায় প্রকাশ পেতেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি। বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা মজার সব ক্যাপশন দিয়ে শেয়ার দিচ্ছেন ভিডিওটি। কেউ কেউ বিশ্বকাপে গেইলের মতোই বিধ্বংসী হওয়ার জন্য মুশফিককে অনুরোধও করেছেন।
২৫ মে, শনিবার ছিল বিশ্বকাপ জার্সি নিয়ে ফটোসেশন। ওই ফটোসেশনের মাঝেই এই কাণ্ড ঘটান মুশফিক-সাকিব।
https://www.facebook.com/388805351847570/videos/454119141799923/?t=8










