মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে ঝুঁকি নেবে না দল

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ চলাকালীনই পিঠের ডানপাশের পেশিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে খেলতে পারেননি ফাইনাল ম্যাচটি। তবে কয়েকদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরেছেন তিনি।

লেস্টার ও কার্ডিফে দলের সঙ্গে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন নিজের মতো করেই। তবু বিশ্বকাপ শুরুর আগে বিশ্বসেরা এ অলরাউন্ডারের ব্যাপারে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ ক্রিকেট।

তাই বিশ্বকাপের আগে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বিশ্রামেই রাখা হতে পারে সাকিবকে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি ম্যানেজম্যান্টের পক্ষ থেকে।

শেষমুহূর্তে কোনো পরিবর্তন না এলে আজ (রোববার) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামবেন না সাকিব। এমনকি ফিজিও এবং ডাক্তারদের শতভাগ সবুজ সংকেত ছাড়া ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেও দেখা যাবে না সাকিবকে।

শুধু সাকিব নয়, মূলত প্রস্তুতি ম্যাচগুলোতে প্রায় সবার ব্যাপারেই সচেতন টিম ম্যানেজম্যান্ট। অন্যান্য দলগুলোর প্রস্তুতি ম্যাচ থেকে আসা ইনজুরির খবরে আরও বেশি সতর্কতা অবলম্বন করছে দল।

তাই পাকিস্তানের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচে খেললেও, ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটিত খেলার সম্ভাবনা নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। এছাড়াও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে হয়তো দেখা যাবে কয়েক ওভার বোলিং করতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক