মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন দাঁড়ি পেতে যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : মুখভর্তি দাঁড়ি পৌরুষের অন্যতম নিদর্শন। আবার সব পুরুষ যে মুখভর্তি দাঁড়ি পছন্দ করেন এমন কিন্তু নয়। তবে অনেকেরই আকাঙ্ক্ষা থাকে মুখভর্তি ঘন দাঁড়ির। বিভিন্ন কারণে একেকজনের দাঁড়ির ঘনত্ব একেকরকম থাকে। কারও এমনিতেই ঘন, কারও তুলনামূলক পাতলা। তবে ঘন দাঁড়ি পেতে চাইলে আছে দুটি সহজ উপায়। চলুন জেনে নেয়া যাক-

পেঁয়াজের রস
পেঁয়াজ দাঁড়ি আর গোঁফ ঘন করতে খুবই ভালো কাজ দেয়। চুল ঠিক মতো সালফারের শক্তি না পেলে বাড়তে পারে না। পেঁয়াজের রসে আছে প্রচুর সালফার। এটি রক্ত চলাচল বৃদ্ধি করে। আর ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে দাঁড়ি আর গোঁফ ঘন করতে সাহায্য করে।

প্রথমে ৩ চামচ পেঁয়াজের রস ও ২ চামচ অলিভ অয়েল নিন। এবার একটি পাত্রে এই রস আর অলিভ তেল নিয়ে ভালো করে মেশান। এই মিশ্রণ গালে লাগিয়ে রেখে দিন ১৫ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এই পদ্ধতি সপ্তাহে তিনদিন করলে খুব তাড়াতাড়ি ঘন দাঁড়ি আর গোঁফ পাবেন।

লেবু আর দারুচিনির প্যাক
দাঁড়ি ভালো করে গজানোর জন্য কিন্তু মুখ পরিষ্কার থাকা খুব দরকার। ডেড সেল ভিতর থেকে পরিষ্কার না হলে হেয়ার ফলিকল বাইরে আসবে কী করে? পাতিলেবু সেই এক্সফোলিয়েশনের কাজটি করে। ভিতর থেকে আপনার ত্বক পরিষ্কার করে লেবু। আর দারুচিনি পাতলা দাঁড়ি বা গোঁফ থাকলে তা ঘন করবে।

প্রথমে ৪ চামচ লেবুর রস ও ২ চামচ দারচিনি গুঁড়ো নিন। এবার একটি পাত্রে লেবুর রস আর দারুচিনি গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে ব্যবহার করুন, অর্থাৎ গালে, আর ২০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করলে ফল পাবেন দ্রুতই।

এই দুটি থেকে যেকোনো একটি প্যাক ব্যবহার করুন। পাশাপাশি ভালো করে ঘুমান, ভালো করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান। এতেই আপনার দাঁড়ি আর গোঁফ সুন্দরভাবে বেড়ে আপনার মধ্যে আনবে কাঙ্ক্ষিত সৌন্দর্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক