মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের ম্যাচে সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা। রোববার কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে মাশরাফি বাহিনী।

চলতি মাসেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়ে পারফরমেন্সে উজ্জ্বল ছিলো টাইগাররা। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মাশরাফির দল।

বাংলাদেশ যেখানে আত্মবিশ্বাসে টগবগ করছে, সেখানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ও ইংল্যান্ড সিরিজে চারটিসহ টানা দশ ম্যাচ হারের ক্ষত নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে বড় ধরনের ধাক্কা খেল পাকিস্তান। আফগানিস্তানের কাছে হারের স্বাদ নেয় সরফরাজের দল।

তাই বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় চায় পাকরাও। সাম্প্রতিক পারফরমেন্সের দিক থেকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও ম্যাচটাকে হালকাভাবে নিতে নারাজ লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাই দলের খেলোয়াড়দের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ করেই মাঠে নামানো হবে সেরা একাদশ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ তামিমের সঙ্গী হচ্ছেন সৌম্য সরকার। তিনে ব্যাট করবেন সদ্য ইনজুরি কাটিয়ে উঠা সাকিব আল হাসান। চারে মুশফিকুর রহিম, পাঁচে রিয়াদ, ছয়ে সৈকত, আর সাতে সাব্বির।

দলের স্পিন অ্যাটাকে সাকিবের সঙ্গে হচ্ছেন মিরাজ। আর তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির সঙ্গী হতে পারেন সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

সূত্রটি আরও জানায়, ইনজুরি থেকে সেরে উঠলেও এখনও পুরোপুরি নন দলের তারকা পেসার রুবেল হোসেন। আর তাই পাকিস্তানের বিপক্ষে সেরা একাদশে তাকে রাখা হচ্ছে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক