শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-রোনালদোকেও হার মানাবে এই বিস্ময়বালক! (ভিডিও)

news-image

তাঁর নাম আরাত হোসেইনি। বয়স মাত্র ৫ বছর। ফুটবল যাদুতে এই বয়সেই ছড়াচ্ছে মুগ্ধতা। তার কাছে যেন হার মানবে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোও!

আরাত হোসেইনির ড্রিবলিং, ডজ এখন সোশ্যাল মিডিয়াতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাকে মেসি-রোনালদোর ‘ছোট সংস্করণ’ বলে পরিচিতি পাওয়া এই বিস্ময়বালকের বাড়ি ইরানে। দেখে মনে হবে সে মেয়ে, কিন্তু আদতে ছেলে!

এমনকি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও সম্প্র আরাতের ছবি এবং খেলার ভিডিও টুইটারে পোস্ট করেছেন। লিখেছেন, এমন বিস্ময় বালক তিনি আগে কখনও দেখেননি। ইউটিউবে এখন আরাতের ভিডিও সয়লাভ। প্রত্যেকেই অবাক বিস্ময়ে তার স্কিল দেখে প্রশংসা করছে।