মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ কোথায় ছিল আর এখন কোথায়’

news-image

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়াটাই একটা সময় ছিল স্বপ্নের মতো। তবে তারাই নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। বাংলাদেশের ক্রিকেটের এমন বাঁকবদলের সঙ্গে বদলে গেছে সমালোচকদের দৃষ্টিভঙ্গিও।

এখন আর বাংলাদেশ দলকে খাটো করে দেখে না কেউ, বরং দেয় যথাযথ সম্মান। একটা সময় বাংলাদেশকে সহ্য করতে হয়েছে সমালোচকদের হাজারো অপমান, কটু কথা। যেসবের জবাবটা এখন মাঠেই দিচ্ছেন টাইগাররা।

তাই তো বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ রবি শাস্ত্রীর মুখেও শোনা গেলো বাংলাদেশকে নিয়ে প্রশংসা। বাংলাদেশের উন্নতি নিয়ে বেশ উচ্ছ্বাসই দেখা গেছে তার কণ্ঠে ।

বাংলাদেশ ও আফগানিস্তানের উন্নতির কথা মনে করিয়ে দিয়ে শাস্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন আসন্ন বিশ্বকাপ সবার জন্য কতটা কঠিন হবে। তিনি বলেন, ‘এটা খুবই কঠিন লড়াই হবে। আপনি যদি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেখেন। দলগুলো শক্তির দিক থেকে খুব কাছাকাছি ব্যবধানে চলে এসেছে। বাংলাদেশ, আফগানিস্তান এরা ২০১৪ সালে কোথায় ছিল আর এখন কোথায়! ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো করছে। তাই খুবই শক্ত লড়াই হবে বিশ্বকাপে।’

বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র হতে পারেন তাদের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অভিজ্ঞতা ভারতের বিশ্বকাপে ভালো করায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। ভারতীয় কোচেরও বিশ্বাস বিশ্বকাপে দলের বড় অস্ত্র হবেন ধোনি।

তিনি বলেন, ‘সে আইপিএলে যেভাবে খেলেছে তা সত্যিই অসাধারণ। বিশেষ করে যখন সে ব্যাটিং করেছে। ফুটওয়ার্ক, পাওয়ার হিটিং, সে যখন শট খেলছিল। ও সত্যিই বিশ্বকাপে আমাদের জন্য বড় অস্ত্র হয়ে উঠবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক