,

ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন ছিল বাংলাদেশের কাছে হার : মরগান

news-image

স্পোর্টসডেস্ক।। বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক টুর্নামেন্ট ছিল ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ। বিগত ওই টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল টিম টাইগার। টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গিয়েছিল শক্তিশালী ইংল্যান্ড। ওই জয়ের নায়ক ছিলেন পেসার রুবেল হোসেন। তবে বাংলাদেশের কাছে হারার দিনকে ‘ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন’ বলেই মনে করেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে মরগান বলেন, ‘ওই ম্যাচটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন। নকআউট পর্বে ওঠার আগে বিদায় নেওয়াটা ছিল বিধ্বস্ত হয়ে যাওয়ার মতো। অনেক সময় লেগেছে ওই ধাক্কা সামলে উঠতে। বাটলার-ওকসরা ম্যাচটা খুব ভালোভাবেই মনে রেখেছে। কারণ ওই হার সব সময় মনে করিয়ে দেয়, সময় সবসময় খুব ভালো যায় না। আপনাকে সব সময় শিখতে হবে। ভীষণ হতাশার সেই বিশ্বকাপের পরই আমরা সবকিছু আকস্মিক পাল্টে ফেলার সিদ্ধান্ত নেই।’

সেই ইংল্যান্ড আর আজকের ইংল্যান্ডের মাঝে আকাশ-পাতাল পার্থক্য। বাংলাদেশের কাছে ওই ম্যাচ হারের পর দলে এবং রণকৌশলে ব্যাপক পরিবর্তন আনে তারা। যে কারণে বিশ্বকাপের পর সর্বশেষ ৪ বছরে ৩৮ বার ৩০০র বেশি রান তুলেছে ইনিংসে। বিশ্বকাপের আগে তিন শতাধিক রান চেজ করে পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছে। তাদের এই বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট ভাবা হচ্ছে। সুতরাং, ইংলিশদের টার্গেট এবার বাংলাদেশের বিপক্ষে বদলা নেওয়া। ৮ জুন বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ইংলিশ সিংহদের মুখোমুখি হবে টিম টাইগার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর