,

পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন আমির-ওয়াহাব-আসিফ

news-image

স্পোর্টস ডেস্ক।। পাকিস্তানের বিশ্বকাপ দলে ঘটেছে বড় ধরনের পরিবর্তন। সর্বশেষ দলে অন্তর্ভূক্তি করা হয়েছে পেসার ওয়াহাব রিয়াজকে। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন জুনায়েদ খান। দীর্ঘ দুই বছর পর ওয়ানডে দলে ফিরলেন ওয়াহাব। সোমবার দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক পরিবর্তন হওয়া ক্রিকেটারদের নাম ঘোষেণা করেন।

এছাড়াও দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ ও ওপেনার আবিদ আলি। ফাহিম আশরাফের বদলে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির এবং আবিদ আলির জায়গায় দলে জায়গা পান আসিফ আলি। প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেন, ‘ওয়াহাব ম্যাচ পরিবর্তন করে দেয়ার ক্ষমতা রাখে। তার বোলিংয়ে অনেক সুইং এবং স্পিড রয়েছে। আমরা আমাদের দলের জন্য যে কোন সিদ্ধান্ত এবং ছাড় দিতে রাজি।’

সম্প্রতি পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজে ৪-০ তে পরাজিত হয়েছে। সেখানে ভালো পারফর্ম করতে পারেননি জুনায়েদ খান। তাই তাকে বাদ পড়তে হয়েছে বিশ্বকাপ দল থেকে। এর আগে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন ফাহিম আশরাফ। আবিদ আলিকে বাদ দেয়ার বিষয়ে ইনজামাম বলেন, ‘দলে পর্যাপ্ত ওপেনার ব্যাটসম্যান রয়েছে। ফখর জামান, ইমাম উল হকের সাথে মেহাম্মদ হাফিজ ও হারিস সোহেলও ওপেন করতে পারবেন।’

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : ফখর জামান, ইমাম উল হক, সারফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, আসিফ আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাসনাইন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর