মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুততম ফিফটি এখনো আশরাফুল-রাজ্জাকের

news-image

স্পোর্টস ডেস্ক।। মোসাদ্দেক হোসেন নয়, বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ডটি এখনো মোহাম্মদ আশরাফুল ও আবদুর রাজ্জাকের দখলে। ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। যা ছিল বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। আর ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বলে ফিফটি করে আশরাফুলের রেকর্ড স্পর্শ করেন রাজ্জাক।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোসাদ্দেক হোসেন ঝোড়ো ফিফটিতে আশরাফুল ও রাজ্জাককে পেছনে ফেলেছেন বলেই জানতেন সবাই। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো মোসাদ্দেকের ২০ বলে ফিফটির খরটিকেই শিরোনাম করে। আর ২৪ বলে ৫২ রানে অপরাজিত থাকার খবর প্রকাশিত হয় ক্রিকইনফোসহ ক্রিকেটের অন্যান্য পোর্টালেও।

কিন্তু মোসাদ্দেক আসলে অপরাজিত ৫২ রান করেছিলেন ২৭ বলে। আর ফিফটি স্পর্শ করেছিলেন ২৩ বলে। ক্রিকইনফোর পরে যা সংশোধনও করে নিয়েছে। এখন মোসাদ্দেকের ২৩ বলে ফিফটির কথাই উল্লেখ করা হয়েছে ক্রিকইনফোর রেকর্ডস কর্নারে।

হিসেবে মূলত গলদটা বাঁধে বাংলাদেশের ইনিংসের ১৮তম ওভারে। ফাবিয়েন অ্যালেনের করা সেই ওভারের প্রথম ও শেষ বলটি খেলেছিলেন মাহমুদউল্লাহ। বাকি চার বল খেলেন মোসাদ্দেক। কিন্তু ম্যাচের সময় ক্রিকইনফো ও অন্যান্য সাইটের কমেন্ট্রিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বল মাহমুদউল্লাহ খেলেছেন দেখানো হয়। তাতেই ২৩ বলের জায়গা মোসাদ্দেক ২০ বলে ফিফটি স্পর্শ করেছেন বলে ক্রিকইনফোসহ অন্যান্য সাইটে খবর প্রকাশ হয়। পরদিন দেশের বেশির ভাগ পত্রিকা ও পোর্টালেও ছিল একই চিত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের পর দিন অর্থাৎ শনিবার থেকেই এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত ক্রিকইনফোর রেকর্ডও এখন বলছে, আসলে ২৩ বলে ফিফটি করেছিলেন মোসাদ্দেক। অর্থাৎ দেশের পক্ষে দ্রুততম ফিফটিতে আশরাফুল ও রাজ্জাকের পেছনেই থাকতে হচ্ছে মোসাদ্দেককে। একই সঙ্গে কপিল দেবকেও ছাড়ানো হয়নি মোসাদ্দেকের। কেননা ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব ফিফটি করেছিলেন ২২ বলে।

তবে ২৩ বলে করা ফিফটিতে ব্রায়ান লারাকে স্পর্শ করেছেন মোসাদ্দেক। লারা-মোসাদ্দেক সহ ওয়ানডেতে ২৩ বলে ফিফটি আছে মোট ১২জন ক্রিকেটারের। সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলার পথে ১৬ বলে ফিফটি করেছিলেন ডি ভিলিয়ার্স। ৩১ বলে সেঞ্চুরি করে গড়েছিলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক