,

অনুশীলনে সাকিব (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। আজ রোববার (১৯ মে) আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডের লেস্টারে পৌঁছেই ব্যাট-প্যাড হাতে মাঠে নেমে পড়েন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দেশসেরা অলরাউন্ডারের ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও আপলোড করেছে। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

গত ১৫ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ইনিংসের ৩৬তম ওভারে আইরিশ পেসার ব্যারি ম্যাককার্থির বলে সজোরে মারতে গিয়ে বাম পাশের পেশিতে টান লাগে সাকিবের। এরপর থেকেই দলের ফিজিও থিলান চন্দ্রমোহনের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। এই ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও মাঠে নামা হয়নি সাকিবের।

তবে দেশের অনেক ক্রীড়ামোদী শঙ্কায় ছিলেন সাকিবের ইনজুরি নিয়ে। বিশ্বকাপে পূর্ণ ফিট সাকিবকে পাওয়া যায় কিনা তা নিয়ে জেগেছিল সন্দিহান। যদিও আজ ব্যাট হাতে নেমে পড়ে সব শঙ্কাকে ফুঁ মেরে উড়িয়ে দিলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য।

https://www.facebook.com/100006318758477/videos/2297554970465106/?t=0

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর