,

মেসির জোড়া গোলেও বার্সার ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : আগেই শিরোপাজয় নিশ্চিত হয়েছিলো বার্সেলোনার। শেষ ম্যাচে এইবারের মাঠে আতিথ্য নেয় বার্সেলোনা। ঘরের মাঠে চ্যাম্পিয়নদের চেপে ধরে স্বাগতিক এইবার।

স্প্যানিশ লীগের ম্যাচে এইবারের বিপক্ষে ড্র করে মৌসুম শেষ করেছে মেসির বার্সেলোনা। বার্সা অধিনায়কের জোড়া গোলের পরও জিততে পারেনি তার দল। এইবারের সাথে ড্র করলো বার্সেলোনা।

ম্যাচের ২০তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে হয় বার্সেলোনাকে। বাঁ দিক থেকে উড়ে আসা বল ঠেকাতে গিয়ে ডি-বক্সে পড়ে যান জেরার্দ পিকে। সেই সুযোগটিই নেন এইবারের ফরোয়ার্ড সের্হি এনরিচ। ছোট করে বাড়িয়ে দিয়ে জালে ঠেলে দেন বল।

তবে ম্যাচে ফিরতে দেরি করেনি চ্যাম্পিয়নরা। দুই মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। ৩১তম মিনিটে দুরূহ কোণ থেকে সমতা ফেরান মেসি। পরের মিনিটে নিজেদের অর্ধ থেকে ইভান রাকিতিচের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তিনি। চলতি লিগে ৩৬তম গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি।

বিরতির ঠিক আগে আবারও গোল হজম করে বার্সেলোনা। এ গোলের মাধ্যমে অমীমাংসিতভাবে শেষ হয় আসরের শেষ ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর