মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটির ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : গ্যাব্রিয়েল জেসুস ও রাহিম স্টারলিং জোড়া গোলে এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে হারিয়ে চলমান মৌসুমে ঘরোয়া ট্রেবল জয় করলো ম্যানচেস্টার সিটি। প্রথম কোনো দল হিসেবে এক মৌসুমে তিনটি শিরোপা জিতে ইতিহাসই গড়লো পেপ গার্দিওলার শিষ্যরা।

এর আগে চেলসিকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপ ঘরে তোলে সিটি। আর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ৪-১ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় দলটি।

শনিবার ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ২৬ মিনিটে গোলের সূচনা করেন ডেভিড সিলভা। আর জেসুস ৩৮ মিনিটে গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করেন। সাত মিনিট পর জোড়া গোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান তারকা জেসুস। আর ৮১ ও ৮৭ মিনিটে স্টারলিং জোড়া গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। সেই সঙ্গে ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো তারা।

এদিকে ১১৬ বছর পর এফএ কাপের ফাইনালে এতবড় জয়ের রেকর্ড গড়লো সিটি। সর্বশেষ ১৯০২-০৩ মৌসুমে ডার্বি কাউন্টিকে ৬-০ গোলে হারিয়েছিল বুরি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক