,

২০ বলে ফিফটি জয়ের নায়ক ব্যাটিংয়ে মোসাদ্দেক

news-image

সমীকরণটা তখন একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে, ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ২৪ বলে দরকার ছিলো ৩৮ রান। কেমার রোচের করা ২১তম ওভারের দ্বিতীয় বলে এক্সট্রা কভারের ওপর দিয়ে অসাধারণ এক ছক্কা হাঁকালেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ধারাভাষ্য কক্ষ থেকে নির্দ্বিধায় বলে দেয়া হলো, এটিই ম্যাচের সেরা শট। তবে শুধু ম্যাচের সেরা শট খেলেই থামেননি মোসাদ্দেক, খেলেছেন ম্যাচের সেরা ইনিংস, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। তার ২০ বলে ফিফটিতে ভর করেই ৭ বল হাতে রেখে ২১০ রানের বিশাল লক্ষ্য টপকে গেছে টাইগাররা।

অথচ নিজের প্রথম ৯ বলে মাত্র ৭ রান করেছিলেন মোসাদ্দেক। সেখান থেকে পরের ১১ বলে করেন আরও ৪৩ রান। সবচেয়ে বেশি ঝড়টা বইয়ে দেন বাঁহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের ওপর। তার করা ২২তম ওভারের প্রথম পাঁচ বলে মোসাদ্দেকের ব্যাট থেকে যথাক্রমে ৬, ৬, ৪, ৬ ও ২ রান।

সে ওভারের শেষ বলে ১ রান নিয়ে ৬ বলে ২৫সহ নিজের ফিফটি পূরণ করেন মাত্র ২০ বলে। যা কিনা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। হাফসেঞ্চুরির পর খানিক দেখে খেলেছেন তিনি। তাই তো পরের ৪ বলে এসেছে ২ রান।

সবমিলিয়ে ২ চার ও ৫ ছয়ের মারে মাত্র ২৪ বলে ৫২ রান করে বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের নায়ক নিঃসন্দেহে মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তাকে যথাযথ সাপোর্ট দিয়েছেন সৌম্য সরকার (৪১ বলে ৬৬) এবং মুশফিকুর রহীম (২২ বলে ৩৩)।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর