,

বাংলাদেশি দর্শকদের জন্যও সুখবর দিল স্টার স্পোর্টস

news-image

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশি ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য নতুন সুখবর দিয়েছে স্টার স্পোর্টস। ইংল্যান্ডে বিশ্বকাপে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। বাংলাদেশের দর্শকরা দুটি প্রস্তুতি ম্যাচই (ভারত ও পাকিস্তান উভয়ের বিপক্ষে) সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

বিশ্বকাপে এইবার ১০টি প্রস্তুতি ম্যাচের সবগুলোই সম্প্রচার করবে ভারতীয় এ স্পোর্টস চ্যানেল। এ হিসেবে বাংলাদেশের ম্যাচগুলোও তারা দেখাবে। বৃহস্পতিবার এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সংযোগ গুপ্তা।

বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৬ মে পাকিস্তানের বিপক্ষে কার্ডিফে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ একই ভেন্যুতে ২৮ মে ভারতের বিপক্ষে। এতদিন আইসিসি ইভেন্টে শুধু মাত্র ভারতের সব প্রস্তুতি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হতো, বাকিদের সবগুলো দেখানো হতো না সাধারণত টিভিতে।

তবে এবার এই নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে। তবে টিভি পর্দায় সরাসরি সম্প্রচার করা হলেও এসব প্রস্তুতি ম্যাচের রেকর্ড খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্যারিয়ারে যুক্ত হয় না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর