মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নপূরণের ফাইনাল

news-image

স্পোর্টস ডেস্ক।। তিন জাতির ফাইনালকে আড়াল করে এখন আলোচনায় সাকিব আল হাসানের কোমরের ব্যথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বপ্ন পূরণের ফাইনালে আজ কি খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার? আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে ব্যাটিংয়ের সময় কোমরে টান পড়ে বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই টান নিয়ে আরও কিছু সময় ব্যাটিং করেন। কিন্তু ব্যথা মারাত্মক আকার ধারণ করলে ক্যারিয়ারের ৪২ নম্বর হাফ সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। সাকিব যখন মাঠ ছাড়ছিলেন, তখন চোখেমুখে ফুটে উঠেছিল যন্ত্রণা। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ডাবলিনে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। আগের ছয়টি ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে। আজ কি স্বপ্ন পূরণ হবে? স্বপ্ন পূরণের ফাইনালে সাকিব খেলবেন কিনা, চূড়ান্ত হয়নি এখনো। তবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে রংধনুর রঙে সাজতে মুখিয়ে আছে গোটা বাংলাদেশ।

বাংলাদেশ সপ্তম ফাইনাল খেলতে নামছে আজ। বিশ্বকাপের মিশনে নামার আগে শিরোপা জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠতে চাইছেন মাশরাফিরা। লিগ পর্বে টাইগাররা দুই দুইবার হেসে খেলেই হারিয়েছেন ওয়েস্টইন্ডিজকে। আজ ক্যারিবীয়দের তৃতীয় হারের লজ্জা দিয়ে উৎসব, উচ্ছ্বাসে কি মাতবেন মাশরাফিরা!

টেস্ট খেলুড়ে দেশ হওয়ার পর এখন পর্যন্ত সাতটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে টাইগাররা। আগের ছয় ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয়েছে বার বার। এর মধ্যে শেষ বলে শিরোপা হাতছাড়া হয়েছে বেশ কয়েকবার। গত বছর তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলে টাইগাররা দুবারই হেরেছে প্রতিবেশী ভারতের কাছে। উৎস: বিডিপ্রতিদিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক