মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন দল বিশ্বকাপ জিতবে, বলে দিলেন জ্যোতিষী

news-image

স্পোর্টস ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। নানা ভবিষ্যদ্বাণী করছেন ক্রিকেটবোদ্ধারা। এবার কোন দল শিরোপা জিতবে তাও বলে দিলেন এক জ্যোতিষী। ভারতের মুম্বাইভিত্তিক বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো বলছেন, ২০১৯ বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কের জন্ম সালের ওপর ভিত্তি করে এ গণণা করেছেন তিনি। তার মতে, যে দলের দলপতির জন্ম ১৯৮৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে। তারাই এবার ট্রফি জিতবে। এ সময়ে গ্রহ ইউরেনাস ও নেপচুন সবচেয়ে শক্তিশালি অবস্থানে ছিল। আলোচিত সময়ে কেবল অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ইয়ন মরগান এবং পাকিস্তানের সরফরাজ আহমেদ জন্মগ্রহণ করেন।

তবে সরফরাজকে বাদ দিয়েছেন লোবো। কারণ, ইতিমধ্যে তার নেতৃত্বে টাইটেল জিতেছে পাকিস্তান। তার হাত ধরে দলটি প্রথমবার ঘরে তোলেন চ্যাম্পিয়নস ট্রফি (২০১৭)।

ক্রিকেটের বৈশ্বিক মুকুট জেতার তিনি আবার সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন ইংল্যান্ডকে। কারণ, গ্রহ-নক্ষত্রের হিসাবে সবচেয়ে সৌভাগ্যবান মরগান। আসলে এ গণক বিশ্বাস করেন, আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে স্বাগতিক দলই। তার গণনা কতটুকু সত্য হয় এখন তাই দেখার!

কয়েকদিন আগে ভারত বিশ্বকাপ জিতবে না বলে ভবিষ্যদ্বাণী করে তোলপাড় ফেলে দেন লোবো। কারণ, ক্রিকেটের এবারের সর্বোচ্চ আসরে টিম ইন্ডিয়াকে হট ফেভারিট ভাবছেন ক্রিকেট বিশ্লেষকরা। তথ্যসূত্র: মুম্বাই মিরর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক