,

মেসিদের ম্যাচের ধারাভাষ্য দেবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া

news-image

রিয়াল মাদ্রিদ হোক আর বার্সেলোনা-বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাবের যে কোনো একটির ম্যাচের ধারাভাষ্য দেয়ার সুযোগ পাওয়া মানেই বিশাল ব্যাপার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সে সৌভাগ্য হচ্ছে। দুবাই ভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইন কয়েকদিন আগে এ সুখবরটি দিয়েছিলেন জামালকে। বার্সেলোনার ম্যাচ? নাকি রিয়াল মাদ্রিদের? এতটুকু রহস্যে ঢেকে রেখেছিল চ্যানেলটি।

জামাল ভুঁইয়া মনে মনে প্রত্যাশা করছিলেন রিয়াল মাদ্রিদের ম্যাচ। কিন্তু বুধবার রাতে চ্যানেল কর্তৃপক্ষ জামাল ভুঁইয়াকে নিশ্চিত করেছে বার্সেলোনা ও এইবার ম্যাচটির ধারাভাষ্য দেবেন তিনি। করবেন ম্যাচ বিশ্লেষণ। মাঠে খেলবেন মেসি-সুয়ারেজরা। আর সে ম্যাচের ধারাভাষ্য দেবেন বাংলাদেশ দলের অধিনায়ক। লাল-সবুজের দেশের ফুটবলের জন্য এটি বিশাল এক প্রাপ্তি।

বার্সেলোনা-এইবার ম্যাচসহ দুটি ম্যাচের বিশ্লেষণ করবেন জামাল ভুইয়া। ‘বার্সেলোনা-এইবার ম্যাচ নিশ্চিত করা হয়েছে আমাকে। আরেকটি ম্যাচেও থাকবো। তবে সেটি নিশ্চিত করা হয়নি। হতে পারে ভ্যালেন্সিয়া-ভায়াদোলিদ কিংবা সেভিলা-অ্যাটলেটিকো বিলবাও ম্যাচ।’

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮ টায় হবে ভ্যালেন্সিয়া-ভায়াদোলিদ এবং সেভিলা-অ্যাটলেটিকো বিলবাও ম্যাচ। এর যে কোনো একটি ম্যাচের ধারাভাষ্যে থাকবেন জামাল ভুঁইয়া।

পরের দিন একই সময়ে বাংলাদেশে অধিনায়কের মুখে শোনা যাবে বার্সেলোনা-এইবার ম্যাচের ধারাবিবরণী ও বিশ্লেষণ। লা লিগার ম্যাচগুলোর ধারাভাষ্য দিতে জামাল ভুইঁয়া আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ২ টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর