,

সিপিএল প্লেয়ার ড্রাফটে বাংলাদেশি ১৮ ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলের সপ্তম আসরের নিলামে ওঠা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিপিএলের এই আসরের জন্য প্লেয়ার ড্রাফটে জায়গা পায়েছে বাংলাদেশের ১৮ জন ক্রিকেটার।

এর আগে সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের। সর্বশেষ প্লেয়ার ড্রাফটে থেকে ক্রিকেটারদের মধ্যে এবার ডাক পেয়েছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। যদিও গত আসরের ড্রাফটে থাকলেও এবার নেই মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

২০টি দেশের প্রায় ২০০ এর বেশি ক্রিকেটারকে ডাকা হয়েছে প্লেয়ার ড্রাফটে। বাংলাদেশ থেকে ১৮ জন ক্রিকেটার প্লেয়ার ড্রাফটে সুযোগ পেলেও অন্যান্য বেশিরভাগ টেস্ট খেলুড়ে দেশের ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের ৮৩ জন, দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, ইংল্যান্ডের ৪১ জন, আফগানিস্তানের ৩৫ জন, শ্রীলঙ্কার ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৩ জন ও অস্ট্রেলিয়ার ১৮ জন ক্রিকেটার ড্রাফটে নাম তুলেছেন।

এছাড়াও অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ১২ জন, কানাডার ১২জন, জিম্বাবুয়ের ১০ জন, হংকংয়ের ৫ জন, আয়ারল্যান্ডের ৪ জন, নেপালের ৪ জন, কেনিয়ার ৪ জন, স্কটল্যান্ডের ৩ জন, আরব আমিরাতের ২ জন, বারমুডার ২ জন ও ওমানের ২ জন ক্রিকেটার ড্রাফটে সুযোগ পেয়েছেন।

এছাড়া, ভারত থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সিপিএলের সপ্তম আসরের প্লেয়ার ড্রাফটে রয়েছেন মোহাম্মদ ইরফান পাঠান।

সিপিএলের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:

তামিম ইকবাল

সাকিব আল হাসান

মুশফিকুর রহিম

ইমরুল কায়েস

সাব্বির রহমান

তাসকিন আহমেদ

এনামুল হক বিজয়

লিটন দাস

জাকির হাসান

আরিফুল হক

আফিফ হোসেন ধ্রুব

জুবায়ের হোসেন লিখন

মেহেদী হাসান মিরাজ

মোহাম্মদ মিথুন

আবুল হাসান রাজু

মাহমুদউল্লাহ রিয়াদ

আবু হায়দার রনি

মোহাম্মদ সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর