শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরির পর মাঠে আইরিশ ব্যাটসম্যানের সিজদা

news-image

বাংলাদেশ দলের বিপক্ষে সেঞ্চুরির করে মাঠেই সিজদা দিলেন পল স্টারলিং। তার অনবদ্য ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পুঁজি পায় স্বাগতিক আয়ারল্যান্ড। ইনিংসের ৪২তম ওভারে সাইফউদ্দিনের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন পল স্টারলিং।

১২৭তম বলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন আয়ারল্যান্ডের এই ওপেনার। এর আগে পাকিস্তান, আফগানিস্তান, নেদারল্যান্ডস, কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করেন পল স্টারলিং।