,

টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ টিভিতে দেখা যাবে

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ মে থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। তার আগে ২৪ থেকে ২৮ মে পর্যন্ত অংশগ্রহণকারী দলগুলো খেলবে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। সাধারণত এসব ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় না। স্কোরকার্ড দেখেই ধারণা নিতে হয় ম্যাচের ব্যাপারে।

তবে এবারের বিশ্বকাপে ভারতের দুইটি প্রস্তুতি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। সে সুবাদে সরাসরি দেখা যাবে বাংলাদেশেরও বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।

কারণ বিশ্বকাপের মূল আসরে খেলতে নামার আগে যে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তার একটি হলো ভারতের বিপক্ষে। আগামী ২৮ মে কার্ডিফে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের দর্শকরা সে ম্যাচটি সরাসরি দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের পর্দায়।

তবে ২৬ মে একই মাঠে পাকিস্তানের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ, সে ম্যাচটি টিভিতে দেখানো হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি। কারণ স্টার স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের দুইটি প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করার কথা।

বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। ২৮ মে টাইগারদের বিপক্ষে নামার আগে ২৫ মে লন্ডনের কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলবে ভারত। এ দুইটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির