পৃথিবীতে যতো গরম পড়ে, সব আমার মাথায় লাগে!
বীথি সপ্তর্ষি :পৃথিবীতে যতো গরম পড়ে, সব আমার মাথায় লাগে। তাই চুল ছোট রেখে গরম সহনীয় পর্যায়ে রাখার একটা ক্ষুদ্র চেষ্টা থাকে। ৫ বছর ধরে বিরুদি আমার চুল কাটে, কোমর সমান চুল থেকে ডায়ানা কাটের সাক্ষী ও কাটক এই মহিলা। তিনি আসেননি। কিন্তু আমার তো গরম লাগেই। আর যে চুল মাথায় থাকবে না তার জন্য শ্যাম্পু নষ্ট করার কোনো মানেই হয় না। বাধ্য হয়ে আরেকজনের কাছে বসলাম। কাঁধটা যেন ফ্রি থাকে এমন করে জাস্ট ছেঁটে দিতে বললাম। চুল কাটার পরে দেখি টোটাল ঝাড়ু কাট। এই কাট আমি জীবনে প্রচুর দেখেছি, নিজের মাথায় এই প্রথম। গার্লস স্কুল-উইমেন্স কলেজের সামনে এলাকার বখাটে ছেলেপিলেদের এই কাটিংয়ের চুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
দাঁতে দাঁত চেপে টাকা দিয়ে পার্লার থেকে বের হয়ে মেজাজ খারাপ নিয়ে বনানী ১১ থেকে বাড্ডা পর্যন্ত হেঁটে তারপর অফিসে এসেছি। রাতে নিজেকে অনেক মোটিভেট করে ঠা-া মাথায় ঘুমাতে গেছি, ভোরে ঠা-া মাথায় ঘুম থেকে উঠেছি। ঠা-া মাথায় বাসেও উঠেছি। তো হেল্পার পেছন থেকে বলে উঠলো ‘এই যে ভাইয়া, ভাড়াটা দিয়েন’! ওড়না মাথায় দিলে আরো গরম লাগে, তাই ন্যাড়া করতে যাচ্ছি। দোয়া কইরেন। ফেসবুক থেকে










