মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে উইকেট শিকারের দিক থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে ছাড়িয়ে যান সাকিব।

সোমবার আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ক্যারিবীয় ব্যাটসম্যান ফ্যাবিয়ান অ্যালানের উইকেট শিকার করেন সাবিক।

এই উইকেট শিকারের মধ্য দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৪২তে পৌঁছে যান সাকিব। ৩২৪ ম্যাচে এই উইকেট শিকার করেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শহীদ আফ্রিদি ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এতদিন ৫৪১ উইকেট নিয়ে সাকিবের মতো সমান পজিশনেই ছিলেন। সোমবার আরও একটি উইকেট শিকারের মধ্য দিয়ে আফ্রিদিকে ছাড়িয়ে যান সাকিব।

তবে রান সংগ্রহের দিক থেকে সাকিবের একধাপ ওপরেই আছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ক্রিকেট থেকে অবসরের আগে ১১ হাজার ১৯৬ রান করেন।

অন্যদিকে সাকিব এ পর্যন্ত ১০ হাজার ৯৪৫ রান সংগ্রহ করেন করেছেন।

তবে সেঞ্চুরি হাঁকানোর দিক থেকে আফ্রিদির চেয়ে এগিয়ে সাকিব। বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিকে ১২টি সেঞ্চুরি হাঁকান। অন্যদিকে আফ্রিদি হাঁকান ১১টি সেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক