মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে স্থান করে নেয়ার লক্ষ্যে সেই উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। সোমবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ডাবলিনের ম্যালাহাইডে শুরু হবে দুই দলের লড়াই।

চলতি সিরিজে প্রথম দেখায় তিন ডিপার্টমেন্টেই উইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন টাইগাররা।

টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উইন্ডিজ। আর এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। কারণ তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড।

ঝড়োবৃষ্টির কারণে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন লাল-সবুজ জার্সিধারীরা।

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। ব্যাট-বল দুই বিভাগেই ফর্মে আছেন সাকিব আল হাসান। বরাবরই ধারাবাহিক মুশফিকুর রহিম।

নিজেদের প্রথম ম্যাচে বল হাতে উইকেটের দেখা পেয়েছেন মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজরা। অধিনায়ক মাশরাফি ৩ উইকেট নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছিলেন।

সিরিজে মাহমুদউল্লাহ, মিঠুন, সাব্বিররা এখন পর্যন্ত ব্যাটের সুযোগই পাননি। এ ম্যাচে তাদের ফিনিশিং দেখা হতে পারে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এদের সবাইকে স্কোয়াডে দেখা যেতে পারে।

এদিকে সিরিজে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে উইন্ডিজ। আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে হোল্ডার বাহিনীও।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক