মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে ডিসেম্বরে শুরু হবে সপ্তম বিপিএল

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ষষ্ঠ আসরটি শুরু হয়েছিল সাদামাটা ভাবে। আসরে ছিল না কোনো আয়োজন। তাই এবার সপ্তম আসরে কোনো অপূর্ণতা রাখতে চায় না বিপিএল কমিটি।

বিপিএল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল নিশ্চিত করেছেন, আগামী ৪ ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হবে বিপিএলের সপ্তম আসর।

আজ রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সোহেল জানান, উদ্বোধনী অনুষ্ঠানের দুদিন পর ৬ ডিসেম্বর খেলা শুরু হবে। তিনি বলেন, ‘নভেম্বরের শেষে ভারত সফর শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফেরার পর কিছুদিন বিশ্রাম নেবে খেলোয়াড়রা। ৪ ডিসেম্বর আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব। আর ৬ ডিসেম্বর থেকে বিপিএলের খেলা শুরু হবে।’

বিপিএল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘গত তিনটি আসরে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি। সবকিছু ঠিক থাকলে, বড় ধরণের প্রাকৃতিক দূর্যোগ না হলে বা রাজনৈতিক সংকট না এলে ওই সময়ের মধ্যেই বিপিএল শুরু করে দেব। ৭ ফ্র্যাঞ্চাইজিকে আমরা ইতোমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠিয়েছি।’

পাঁচ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি শেষ হয়েছিল বিপিএলের ষষ্ঠ আসর। সেবার সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক