মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের চতুর্থ শিরোপা জিততে চেন্নাইয়ের প্রয়োজন ১৫০

news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরও একটি শিরোপা জয়ের দুয়ারে চেন্নাই সুপার কিংস। চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলতে হলে ১৫০ রান করতে হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইকে।ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় মুম্বাই। সময়ের ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায় চ্যালেঞ্জিং স্কোর গড়া সম্ভব হয়নি রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটির।

ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলার চেষ্টা করেন কায়রন পোলার্ড। তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে তিনটি ছক্কা ও ৩টি চারের সাহায্যে অপরাজিত ৪১ রান করেন।উদ্বোধনীতে ৪৫ রান করা মুম্বাই এরপর শূন্য রানের ব্যবধানে হারায় দুই ওপেনারের উইকেট। এরপর মুম্বাইয়ের ব্যাটিংয়ে আবারও ধ্বস নামান ইমরান তাহির।

২ উইকেটে ৮২ রান করা মুম্বাই এপর ১৯ রানের ব্যবধানে হরায় তিন উইকেট। পরপর দুই ওভারে উইকেট তুলে নেন লেগ স্পিনার ইমরান তাহির।১৪.৪ ওভারে ৫ উইকেটে ১০১ রান করা মুম্বাইকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে ইনিংসের শেষ দিকে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলার চেষ্টা করেন কায়রন পোলার্ড। কিন্তু প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি পান্ডিয়া। ১০ বলে মাত্র ১৬ রান করেই ফেরেন পান্ডিয়া।

শেষ পর্যন্ত কায়রন পোলার্ডের ২৫ বলের অপরাজিত ৪১ রানে ভর করে ৮ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয় মুম্বাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপক চাহার। দুটি করে উইকেট নেন ইমরান তাহির ও শার্দুল ঠাকুর।

সংক্ষিপ্ত স্কোর-মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৪৯/৮ (পোলার্ড ৪১*, ডি কক ২৯, ইশান কৃষান ২৩; চাহার ৩/২৬, ইমরান ২/২৩, শার্দুল ঠাকুর ২/৩৭)।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক