মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের ফাইনাল নিশ্চিতের ম্যাচ

news-image

স্বাগতিক আয়ারল্যান্ডকে দ্বিতীয় সাক্ষাতেও হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উঠে গেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। উইন্ডিজের সঙ্গে বাংলাদেশও ফাইনালে ওঠে যেতে পারত। তবে বৃষ্টির বাগড়ায় তা হয়নি। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের পয়েন্ট ভাগ হয়ে গেছে। তবে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দেখায় জিততে পারলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠবে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি তখন নিয়ম রক্ষার হবে।

তবে হারলে ফাইনাল সমীকরণের জটিলতায় পড়ে যাবে। বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের পরে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও হারে, তখন নেট রান রেটের হিসেব চলে আসবে। স্বস্তির ব্যাপার হচ্ছে বাংলাদেশ দল এখন পর্যন্ত নেট রান রেটে বেশ এগিয়ে আছে। আয়ারল্যান্ড সেখানে ঋণাত্মক নেট রান রেটে আছে।

মাশরাফিরা নিশ্চয় অতো হিসেব-নিকেষের মধ্যে যেতে চাইবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত করাই হবে তাদের লক্ষ্য। দুই ম্যাচে বড় জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ অবশ্য বেশ আত্মবিশ্বাসী। প্রথম দেখায় স্টিভ রোডসের দলও উইন্ডিজের বিপক্ষে জিতেছে বড় ব্যবধানে।

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ-পাণ্ডব দারুণ ছন্দে ছিলেন। তামিম-সাকিব ফিফটি পেয়েছেন। মুশফিক ব্যাটিংয়ে রান পেয়েছেন। মাশরাফি বল হাতে ছিলেন দুর্দান্ত। তিনিই মূলত বাংলাদেশ দলকে ম্যাচে ফিরিয়েছেন। বল-ব্যাট না করলেরও মাহমুদুল্লাহ ধরেছেন দারুণ এক ক্যাচ। নিজেদের তৃতীয় ম্যাচেও বাংলাদেশ দল সিনিয়রদের দিকে তাকিয়ে থাকবে।

সঙ্গে তরুণদের ব্যাটে রান আশা করবেন স্টিভ রোডস-মাশরাফি। প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সবকিছুই ঠিকঠাক হয়েছে। শুধু মুস্তাফিজ ছিলেন খরুচে। দলের কোচ কিংবা সাকিবরা অবশ্য পিঠ চাপড়ে দিয়েছেন ফিজের। মুস্তাফিজের খরুচে বোলিং নিয়ে তারা চিন্তিত নন বলে জানিয়েছেন। মুস্তাফিজের সামনেও ফিরে আসার ভালো সুযোগ আছে। তিনি যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দে ফেরেন তবে চিন্তা দূর হবে দলের।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভব্য একাদশ: সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক