মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে ঈদ, যেনে নিন জাল নোট চেনার উপায়

news-image

নিউজ ডেস্ক : ঈদ এলেই বাজারে জাল নোটের দৌরাত্ম্য বেড়ে যায়।কারণ বছরের দুই ঈদে নগদ টাকার লেনদেন বাড়ে। সারা বছর জাল টাকার ব্যবসা থাকলেও বছরের এই সময়কে কাজে লাগায় জাল নোট ব্যবসায়ী চক্র।

শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচর ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জাল নোট তৈরির এ চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।

চক্রটি জাল নোট তৈরি করে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় অন্যান্য সদস্যদের সরবরাহ করতো। মূলত ঈদকে সামনে রেখে জাল নোট তৈরির এ চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।

আসুন জেনে নেই জাল নোট চেনার সহজ উপায়।

১. জাল নোটগুলো নতুন হবে: জাল টাকার নোটগুলো সাধারণত নতুন হয়। কারণ জাল নোটগুলো সাধরণত কাগজের তৈরি, তাই পুরাতন হয়ে গেলে সেই নোটগুলো নাজেহাল হয়ে যায় বা তা অতি সহজেই বোঝা যায় ।

২. ঝাপসা দেখায়: জাল নোট আসলের মতো ঝকঝকে থাকে না, দেখতে ঝাপসা দেখায়। টাকা লেন দেন করার সময় একটু মনযোগ সহকারে দেখলেই বোঝা যায় ।

৩. কাগজের মতো ভাঁজ হয়: জাল নোট কাগজের মতো ভাজ হয়। হাতের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ পর ছেড়ে দিলে ভাঁজ পরে যায়। আর আসল নোট ভাঁজ হবে না।

৫. বাংলাদেশ ব্যাংক: নোট সোজা করে ধরুন এবার লক্ষ্য করুণ নোটের বাম পাশে উপর থেকে নিচ পর্যন্ত একটি সরল রেখা আছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন ওটা কোনো রেখা নয় । সেখানে স্পষ্টভাবে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক কথাটা লেখা আছে ।

৬. ভাজ করলেও সহজে ভাঙে না: আসল টাকা সবসময় দুটি অংশ দিয়ে তৈরি হয়। টাকার দুই পাশে দুটো নোট জোড়া লাগানো থাকে এবং এটা হরিণের চামড়া দিয়ে তৈরি বলে পানিতে ভেজালেও খুব তারাতারি ভেঙ্গে যাবে না । আর জাল নোট পানিতে ভেজানোর সঙ্গে সঙ্গেই তা ভেঙ্গে যাবে।

৭. আসল নোট সবসময় খসখসে : আসল টাকার নোট সব সময় খসখসে হয়। আর জাল নোট মসৃণ হয়।

৮. আল্ট্রা ভায়োলেট লাইট : জাল টাকা শনাক্তের অন্যতম উপায় হচ্ছে আল্ট্রা ভায়োলেট লাইট । এই লাইটের মাধ্যমে সনাক্ত করা খুবই সহজ। আসল নোটে এই লাইটের আলো ধরলে নোটের ওপর রেডিয়ামের প্রলেপ জ্বল জ্বল করে উঠবে । জাল নোটে তা হয় না। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক