মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোডস চিন্তিত নন মুস্তাফিজকে নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে চিন্তিত নয় স্টিভ রোডস। তার মতে, ফিজ এখনও দেশের সেরা স্লগ ওভারের বোলার। দলের সেরা ওয়ানডে পেসার তিনি। একটা ম্যাচ খারাপ গেছে বলে তাকে নিয়ে চিন্তার কিছু নেই।

মুস্তাফিজ তার শেষ দুই ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৩ ও ৮৪ রান দিয়েছেন। তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ দুই খরুচে বোলিং পরপর করেছেন এই পেসার। যা বাংলাদেশ দল এবং টাইগার ভক্তদের চিন্তায় ফেলে দেওয়ার মতো ঘটনা। তবে ফিজকে নিয়ে চিন্তায় পড়ে যাওয়াদের দলে নেই রোডস।

ফিজকে নিয়ে টাইগার কোচ বলেন, ‘আমি মুস্তাফিজের বোলিং নিয়ে একেবারেই চিন্তিত নই। সে এখনও অন্যতম সেরা ওয়ানডে বোলার। খুব বেশি দিন হয়নি, সে সেরা পাঁচ ওয়ানডে বোলারের একজন ছিল। বাংলাদেশের বোলারদের জন্য অহরহ এমনটা হতে আমি শুনিনি। শেষ ম্যাচে তার বোলিংয়ের গতি অনেকে বেড়েছে। গতি আরেকটু বাড়াতে পারলে সেরা ফিজকে দেখা যাবে।’

২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে মুস্তাফিজ প্রথম দুই ম্যাচে নেন ১১ উইকেট। দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। মুস্তাফিজ এই তিন বছরে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক কিছুই দেখেছেন। দুর্দান্ত বোলিং করেছেন, চোটে পড়ে সেরা ছন্দ হারিয়েছেন। আবার সেরা ছন্দের অপেক্ষায় ফিজ। তার ফেরার অপেক্ষায় ভক্তরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক