মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালি পায়ে হাঁটলে পাবেন যে উপকার

news-image

ছোট থাকতে খালি পায়ে দৌড়ে বেড়াতে ভালোবাসে সব শিশুরাই। মাটিতে পা রাখার পর যে ঠাণ্ডা একটা অনুভূতি পায়ের নিচে হয়, সেটা পেয়ে সব থেকে আনন্দ পায় তারা। আবার অনেকেই খালি পায়ে নরম ঘাসের উপর হাঁটতেও পছন্দ করেন। অনেক আগের একটা কথা প্রচলিত রয়েছে যে, খালি পায়ে মাটিতে হাঁটলে পৃথিবীর শক্তি পায়ের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে।

অনেকেই আবার ভয় পান পায়ে সংক্রমণ বা কোনো ধারালো জিনিসে পা কেটে যাওয়ার। তবে বিজ্ঞানীরা মনে করছেন, খালি পায়ে হাঁটার বেশ কিছু উপকারিতাও রয়েছে। বিজ্ঞানীদের মতে, ৩০ মিনিট খালি পায়ে হাঁটার বহু ইতিবাচক প্রভাব পড়ে শরীরে। এতে জ্বালা পোড়া কমা, স্ট্রেস কমার মতো উপকার পাওয়া যায়।

খালি পায়ে হাঁটলে পায়ের আকৃতি সঠিক হয়। কাজের স্মৃতিশক্তিও বাড়ে। আবার পায়ের তলার চামড়া শক্ত হয়। এছাড়া খালি পায়ে থাকলে ওয়ার্কআউটের সময় পায়ে আঘাত লাগার সম্ভাবনা কমে। মাটিতে হাঁটলে পায়ের সংক্রমণ কমে।

এছাড়াও আপনার শরীরের ব্যালান্স নিয়ন্ত্রণ হয়। খালি পায়ে হাঁটলে হাঁটু, পশ্চাদদেশের মুভমেন্ট সঠিক হয় ও পায়ের জোর বাড়ে। তবে অনেক রোগের ক্ষেত্রে খালি পায়ে হাঁটা উচিত নয়। অস্টিওআর্থারাইটিসের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খালি পায়ে হাঁটুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক