মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহানারা জানালেন নারী আইপিএল খেলার অভিজ্ঞতা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো টুর্নামেন্ট আকারে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা নারী আইপিএলের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে ভেলোসিটির হয়ে খেলছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা জাহানারা আলম।

টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে জাহানারার ভেলোসিটি। আজ (শনিবার) রাত ৮টায় সুপারনোভার বিপক্ষে শিরোপার জন্য লড়বেন জাহানারা-মিথালিরা। এর আগে বৃহস্পতিবার রাতে একই দলের বিপক্ষে ১২ রানে হেরেছিল ভেলোসিটি। সে ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৪ রান খরচ করেছিলেন জাহানারা।

আজকের ফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে সুপারনোভা এবং ভেলোসিটি। সে ম্যাচে মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে মুখোমুখি হয়েছেন সুপারনোভার কিউই পেসার লিয়া তাহুহু এবং ভেলোসিটির বাংলাদেশি পেসার জাহানারা আলম।

যেখানে দুজনই জানিয়েছেন নারী আইপিএলে তাদের খেলার অভিজ্ঞতার কথা। পাঠকদের জন্য জাহানারার বক্তব্য তুলে ধরা হলো:

‘আমরা এখন তাদের (সুপারনোভা) শক্তি-দুর্বলতা সম্পর্কে জানি। আসলে আমি এবারই প্রথম তাদের (তাহুহুকে দেখিয়ে) বিপক্ষে খেলছি, আগে কখনো এদের সঙ্গে খেলা হয়নি। তবে এক ম্যাচ খেলায় তাদের শক্তির জায়গাটা আমার জানা হয়েছে।

শিখা পান্ডের (ভারতীয় পেসার) সঙ্গে কথা হয়েছে আমার। সে খুবই ভালো একজন মানুষ, আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছে। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। সে আমাকে বলেছে কীভাবে ভারতের ব্যাটারদের বিপক্ষে বল করা উচিৎ, কারণ সে নিজ দেশের ব্যাটারদের ভালো জানে। এছাড়া বিদেশী ব্যাটসম্যানদের ব্যাপারেও অনেক পরামর্শ দিয়েছে আমাকে।

এখানে আসার আগে আমি অনেক শুনেছি যে জয়পুর খুব সুন্দর শহর, একে গোলাপি শহর বলা হয়। তবে কখনো সেভাবে ঘুরে দেখার সুযোগ হয়নি। আর টুর্নামেন্টের কথা বলতে গেলে আপাতত এটি প্রদর্শনীমূলক ম্যাচ। তবে আমরা সামনের দিকে চেয়ে আছি কারণ শীঘ্রই এটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরে রূপ নেবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নেয়া দারুণ এক পদক্ষেপ এটি। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক