,

এক ভুলে ডেভিড বেকহ্যামের ৬ মাসের সাজা

news-image

স্পোর্টস ডেস্ক।।  ইংলিশ ফুটবলের মহাতারকা ডেভিড ব্যাকহ্যাম, তাতে কি আসে যায়- আইন তার নিজেস্ব গতিতে চলে। তাই তো ট্রাফিক আইন লংঘন করে ছয় মাসের সাজা ভোগ করতে হচ্ছে তাকে। আগামী ৬ মাস নিজে গাড়ি ড্রাইভ করতে পারবেন না ইংল্যান্ডের এই সাবেক ফুটবলার। সেইসঙ্গে গুণতে হচ্ছে জরিমানাও।

জানা যায়, এই নিয়ে দ্বিতীয়বার ব্রিটিশ ট্র্যাফিক আইনে দোষী সাব্যস্ত হতে শাস্তির মুখে ডেভিড বেকহ্যাম। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের জন্য বেকহ্যামের বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়। এর আগে একবার গতবছর গতিসীমা লঙ্ঘন করে দ্রুতবেগে গাড়ি চালিয়েছেন তিনি। যার ফলে তার গাড়ি চালানোর লাইসেন্সের উপর ইতিমধ্যেই শাস্তিমূলক ছয় পয়েন্ট ছিল।

তখন তিনি ৪০ কিলোমিটার গতিসীমার এলাকায় ৫৯ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। সেবার আইনি এক কৌশলগত কারণে তিনি সাজা এড়াতে পেরেছিলেন। এখন মোবাইল ফোন ব্যবহারের কারণে যুক্ত হয়েছে শাস্তিমূলক আরও ছয় পয়েন্ট।
গত বছর ২১ নভেম্বর লন্ডন শহরের কেন্দ্রে নিজের প্রিয় গাড়ি বেন্টলী চালানোর সময় বেকহ্যাম ফোন ব্যবহার করেছিলেন। চার সন্তানের জনক ৪৪ বছর বয়সী এই তারকা এ ব্যাপারে নিজের দোষ শিকার করেছেন। ছয়মাসের নিষেধাজ্ঞা ছাড়াও তাকে ৭৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে। তার বিচারে আদালতের যে খরচ হয়েছে সেই বাবদ আরও ১৭৫ পাউন্ড দিতে বলা হয়েছে।

বেকহ্যাম সেদিন প্রচুর গাড়ির উপস্থিতির কারণে খুব ধীর গতির রাস্তায় ফোন ব্যবহার করেছিলেন। কিন্তু তবুও বিচারক বলেছেন চলমান আইনে এসব অপরাধের জন্য কোন যুক্তি নেই। বেকহ্যামের আইনজীবী জেরার্ড টাইরেল আদালতে বলেছেন, বেকহ্যাম নিয়মিত তার সন্তানদের স্কুলে আনা নেয়া করেন। এতে তার সন্তানদের বঞ্চিত করা হল। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে