,

ওপেনিংয়ে ডান হাতি-বাঁহাতি সমন্বয় গুরুত্বপূর্ণ না : তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি নিয়ে সমস্যার শেষ নেই। বিশ্বকাপে তামিমের সঙ্গী কে হবেন, এখনও সেটা পরিষ্কার না। গত এক বছরের মতো লিটন কুমার দাস ছিলেন তামিমের নিয়মিত সঙ্গী। কিন্তু সৌম্য যেন এলোমেলো করে দিচ্ছেন সব।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে নিজের শেষ দুই ম্যাচে একটি শতক ও একটি দ্বিশতকের ইনিংস খেলে আবারও সামনে চলে আসে সৌম্য সরকারের নাম। অথচ এই সৌম্যই ছিলেন এক সময় তামিমের নিয়মিত সঙ্গী।

সেই সৌম্য আবারও সুযোগ পেয়েছেন তামিমের সঙ্গে ওপেন করার। ডিপিএলে শতক আর দ্বিশতকের ইনিংস খেলার পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছেন ওপেনিংয়ে ব্যাট করার।

গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ ওভারেই ম্যাচ শেষ করে আসে বাংলাদেশ।
যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তামিম-সৌম্যর উদ্বোধনী জুটি। এই জুটি থেকে আসে ২৬ ওভারে ১৪৪ রান।

যদিও শুরুটা ছিল মন্থর। তামিম এদিন প্রথম ৩০ বলে করেছিলেন মাত্র ৫ রান! আরেক প্রান্তে সৌম্য খেলছিলেন তার স্বাভাবিক খেলাটাই। শেষ পর্যন্ত সৌম্য করেন ৬৮ বলে ৭৩ রান। তামিমও খেলেন ১১৬ বলে ৮০ রানের ইনিংস।

শুরুতে তামিম ধীরগতিতে ব্যাটিং করলেও সৌম্যর উপর আস্থা রেখেছিলেন তামিম ইকবাল। আজ ডাবলিনের স্যান্ডিমাউন্ট মাঠে গণমাধ্যমকে এসবই শোনালেন তামিম।

‘একটা সময় ৫ রানের জন্য ৫-১০ বল আটকে গিয়েছিলাম। সুন্দর শট খেলছি ফিল্ডারের হাতে বল চলে যাচ্ছে। কেন যেন সব ঠিকঠাক হচ্ছিল না। তখন যদি সৌম্যরও একই অবস্থা হতো, তাহলে আমাদের একজনকে উইকেট দিয়ে আসতে হতো। সৌম্য যে ধরনের ব্যাটিং করেছে, তাতে আমার ওপর থেকে অনেক চাপ কমে গিয়েছিল। যখন আপনি এভাবে ভুগবেন উইকেট ছুড়ে বলতে হবে, আজ হচ্ছিল না! এটা খুব কঠিন, উইকেটে এভাবে থেকে গেলে দশটা কথা শুনবেন।’

সম্প্রতি বাংলাদেশ দলে এমন একটা রীতি শুরু হয়েছে যেটা ডানহাতি ও বাঁহাতি ব্যাটসম্যানের কম্বিনেশন। যে কারণে তামিমের সঙ্গে বেশ কিছুদিন ওপেন করেন লিটন দাস। এর কারণ হিসেবে বলা যায়, প্রতিপক্ষের বোলিং আর ফিল্ডিং পজিশন বারবার এলোমেলো করে দেয়া।

কিন্তু এই ম্যাচে তামিম-সৌম্য মিলে যেভাবে ব্যাটিং করেছেন তাতে তামিমের কাছে মনে হয়নি ডান-বাঁহাতির কম্বিনেশন খুব একটা জরুরি।

‘আমি মনে করি না এটা কোনও ব্যাপার। আধুনিক ক্রিকেটে এটা যদি এতই বড় ব্যাপার হতো তাহলে সর্বকালের অন্যতম সেরা জুটি হতো না দুই বাঁহাতি ব্যাটসম্যান হেইডেন-ল্যাঙ্গারের। অনেক দলের কৌশল থাকতে পারে, আমার কাছে এটা কোনও ব্যাপার না।’

আগামী ১৩ মে ডাবলিনের মালাহাইড ক্রিকেট মাঠেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি। তার আগে লম্বা বিরতিটাও খেলোয়াড়দের চনমনে রাখবে বলে মনে করেন তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে