,

ইউরোপা লিগের ফাইনালে আর্সেনাল

news-image

স্পোর্টস ডেস্ক : পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের হ্যাটট্রিকে ভালেন্সিয়া বিপক্ষে ফিরতি লেগেও জিতে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। স্প্যানিশ ক্লাবটির মাঠে বৃহস্পতিবার রাতে শেষ চারের ফিরতি পর্বে ৪-২ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে এগিয়ে যায় উনাই এমেরির দল। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছিল আর্সেনাল।

যদিও ভালেন্সিয়ার শুরুটা হয়েছিল দারুণ। দুর্দান্ত এক পাল্টা আক্রমণে রদ্রিগোর দূরের পোস্টে বাড়ানো বল ফাঁকায় পেয়ে স্লাইড করে জালে ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেইরো। ছয় মিনিট পরেই আউবামেয়াংয়ের দারুণ গোলে সমতায় ফেরে আর্সেনাল। সতীর্থের হেডের পর বল বুক দিয়ে ডি-বক্সে বাড়িয়ে জোরালো শটে পোস্ট ঘেঁষে জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দুই লেগ মিলে ব্যবধান বাড়িয়ে ফাইনালের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলে আর্সেনাল। বাঁ দিক থেকে লুকাস তররেইরার পাস ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান আলেকসঁদ লাকাজেত।
৫৮তম মিনিটে গামেইরোর দ্বিতীয় গোলে ভালেন্সিয়ার ফিকে হয়ে যাওয়া নতুন করে জাগে। তবে ৬৯তম মিনিটে আউবামেয়াং আবারও লক্ষ্যভেদ করলে লড়াই থেকে একরকম ছিটকে পড়ে স্বাগতিকরা। ম্যাচে ৩-২ ও দুই লেগ মিলে ৬-৩ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল।

আর ৮৮তম মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের পাস পেয়ে কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করেন আউবামেয়াং। মৌসুমে গ্যাবনের এই ফরোয়ার্ডের মোট গোল হলো ২৯টি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর