মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেতার পর আর কোনও সংশয় নেই, বললেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে আয়ারল্যান্ডকে। ওই ম্যাচে ক্যারিবীয়দের দেয়া ৩৮২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৫ রানে গুড়িয়ে যায় আইরিশরা। এতে ১৯৬ রানের বিশাল জয় পায় জেসন হোল্ডারের দল।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। উইন্ডিজ ব্যাটসম্যানরা প্রথম দিকে দাপট দেখালেও টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ দিকে সুবিধা করতে পারেনি দলটি।

ওপেনার শাই হোপের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৬১ রান সংগ্রহ করে। মাশরাফি বিন মুর্তজা তিনটি উইকেট তুলে নেন। দুটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমান। এছাড়া সাকিব আল হাসান ও মিরাজ তুলে নেন একটি করে উইকেট। যদিও সাকিব-মিরাজরা ছিলেন সবচেয়ে মিতব্যয়ী বোলার।

জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে ৪৫ ওভারেই ২৬৪ রান তুলে নেয় টাইগাররা। তামিম ইকবাল ৮০ ও সৌম্য সরকার ৭৩ রান করে আউট হন। অন্যদিকে সাকিব আল হাসান ৬১ ও মুশফিকুর রহিম ৩২ রানে অপরাজিত থেকেই ম্যাচ নিজেদের করে নেয়।

সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার ফের মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার দল। এবার প্রতিপক্ষ টুর্নামেন্টের স্বাগতিক আয়ারল্যান্ড দল। তার আগে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান। তার মতে দলের সবাই অবদান রাখতে পারলে জয় পেতে সহজ হয়।

তিনি বলেন, আমাদের দল এখন অনেক আত্মবিশ্বাসী। আমরা সব ম্যাচে ক্লিনিক্যাল পারফরম্যান্স করতে পারি না। তবে এই ম্যাচে সবাই অবদান রাখতে পেরেছে। প্রথম ম্যাচের আগে আমাদের মধ্যে এক ধরনের সংশয় ছিল। জেতার পর আর কোনও সংশয় নেই।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মূলত বাংলাদেশের স্পিন অ্যাটকই ব্যবধান গড়ে দিয়েছে এমটাই মনে করেন সাকিব।

সাকিব বলেন, আমার কাছে মনে হয় স্পিনাররা খুব ভালো জায়গায় বোলিং করতে পেরেছে। ওরা (ওয়েস্ট ইন্ডিজ) যেভাবে শুরু করেছিল, স্পিনাররা ভালো করতে না পারলে বড় স্কোর করতে পারত। দলের ঘুরে দাঁড়াতে স্পিনারদের ওই বোলিং খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ১০-১২ ওভারে যেহেতু উইকেট নিতে পারিনি, ওখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। স্পিনাররা যে সেখান থেকে ভালো বোলিং করেছে, এটা আমাদের বড় পাওয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক