মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফিকে নিয়ে ফেসবুকে কটূক্তি : নারী চিকিৎসককে নোটিশ

news-image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট দেয়ায় এক নারী চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

ওই চিকিৎসকের নাম ডা. মৌমিতা জলিল জু‌লি। তিনি নওগাঁ জেলা হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি গত ২৮ এপ্রিল ফেসবুকে লিখেন ‘কুত্তার বাচ্চা মাশরাফি এমপি হওয়ায় পাছায় তেল জমছে।’

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার্সোনাল-১ অধিশাখার উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, যেহেতু আপনার আচরণ একজন সরকারি কর্মকর্তার জন্য মানানসই নয় এবং অশোভনীয় আচরণ এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালার (শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮) ৩ এর (খ) মোতা‌বেক অসাধাচারণ হিসেবে গণ্য।

এ কারণে আপনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩(খ) মোতা‌বেক অসদাচরণের দায়ে অভিযুক্ত করে কেন উক্ত বিধিমালার অধীনে যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে না- তা এ নোটিশ প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক