,

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্কঃ আগামি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ২০১৯-২০২০ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সূচী নিশ্চিতের পর এবার এই সফরের খবরটিও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

আগামী ৩০ মে থেকে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। দলগুলোর ব্যস্ততায় ১৪ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এবারের আসর। ১ আগস্ট থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ। তারপরেই ঘরের মাঠে ব্যস্ত সময় কাটবে অস্ট্রেলিয়ার।

আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি ও ৩ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩টি টি-২০ ম্যাচ খেলবে অজিরা। ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ২ ম্যাচের টেস্ট সিরিজও চূড়ান্ত হয়েছে। সপ্তাহখানেক বিরতির পরই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। মার্চ মাসে আবার কিউইদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফর করবে অজিরা। বাংলাদেশ সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে এফটিপি অনুযায়ী ফেব্রুয়ারিতে টাইগারদের ডেরায় আসবে অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর