মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ফাইনাল চান ডিকসন

news-image

স্পোর্টস ডেস্কঃ রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। সম্প্রতি ইংরেজদের দূত হয়ে এদেশে এসেছেন তিনি। এখানকার পরিবেশ ও মানুষের আতিথেয়তা ভীষণ মুগ্ধ করেছে তাকে। এতটাই বিমুগ্ধ যে, আসন্ন বিশ্বকাপে ইংলিশদের পাশাপাশি টাইগারদের সমর্থন করছেন এ রাষ্ট্রদূত। শুধু তা-ই নয়, বিশ্ব আসরের ফাইনালে নিজ দল ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে দেখতে চান তিনি।

সদ্য বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে উঠে আসে ডিকসনের বাংলাদেশ ক্রিকেটপ্রীতির কথা। তিনি বলেন, বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ একটি। এ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। অতীতে ইংলিশ কন্ডিশনে লাল-সবুজ জার্সিধারীরা সাফল্য পেয়েছে। আশা করি, এবারো পাবে; বিশ্বকাপে ফাইনাল খেলবে ইংল্যান্ড ও বাংলাদেশ। টাইগারদের জন্য শুভকামনা।

তবে শিরোপা হাতছাড়া করতে চাননি ব্রিটিশ রাষ্ট্রদূত। ফাইনালি লড়াইয়ে নিজ দলের জয় কামনা করছেন তিনি। ডিকসন বলেন, কার্ডিফের সোফিয়া গার্ডেনে ফাইনাল হবে। তাতে ইংল্যান্ড জিতুক, সেটা প্রত্যাশা করি। ইতিমধ্যে মাশরাফিদের সঙ্গে দেখা করেছেন এ রাজদূত। তিনি বলেন, একটি বিশেষ দিবসে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আমার দেখা হয়েছে। দলে অনেক তারকা ক্রিকেটার আছে। যোগ্যতা দিয়েই বিশ্বমঞ্চে তারা।

বিশ্বকাপের সময় এখানেই থাকবেন ডিকসন। তিনি এও জানিয়েছেন, মনেপ্রাণে চাই ইংল্যান্ড বিশ্বকাপ জিতুক। তবে আমাদের দল না পারলেও যেন বাংলাদেশ ট্রফি জেতে। বিশ্বকাপে টাইগারদের সমর্থন জানাতে দেশ থেকে ইংল্যান্ড যাবেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। দেশটিতেও রয়েছে বহু বাংলাদেশি। নিজ দেশের সমর্থকদের সমর্থন তো আছেই, পাশাপাশি বিদেশিদেরও সমর্থন পাবেন ম্যাশ বাহিনী বলে মনে করেন ডিকসন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক