মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোজা রেখে যেভাবে কমাবেন মুখের দুর্গন্ধ

news-image

নিউজ ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তবে অনেক ছোট ভুলের কারণে রোজা মাকরুহ বা ভেঙে যেতে পারে। তাই রোজা রেখে অনেক দাঁত ব্রাশ করেন না। আর এতে মুখে গন্ধ হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে সেহেরি ও ইফতারের পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। অনেকেই এই সময়ে মাইথ ওয়াশ ব্যবহার করেন কিন্তু জানেন কি মাউথ ওয়াশ দাঁতের জন্য মারাত্নক ক্ষতিকর।

আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন-এর বিজ্ঞানীরা বলছেন, মাউথওয়াশ ব্যবহার করলে ডায়াবেটিসের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু কেন এমন হয়? মাউথওয়াশে যে উপাদানগুলো থাকে অর্থাৎ জিঙ্ক গ্লুকোনেট, ট্রাইক্লোসান, থায়মল, সেটাইলপ্লিরি়ডিনিয়াম ক্লোরাইড, ইত্যাদি শরীরে খারাপ প্রতিক্রিয়া ফেলে। এরা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

তাই মাউথওয়াশে দ্রুত মুখ থেকে সুবাস ছড়ালেও, তা নিয়মিত ব্যবহার করলে পরবর্তীতে বড় সমস্যা হতে পারে। তা হলে উপায়? বিজ্ঞানীদের মতে, দাঁত ও মাড়ি ভাল রাখতে ও দুর্গন্ধ কমাতে মাউথওয়াশের বদলে প্রাকৃতিক কিছু উপায় ব্যবহার করতে পারেন।

দাঁতের ফাঁকে খাবার জমে থাকলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। ইফতারিতে আপেল, গাজর এই ধরনের ফল চিবিয়ে খান। এতে দাঁতের ফাঁকে খাবার জমতে পারে না ।

লবঙ্গ প্রাকৃতিক মাউথ ওয়াশের কাজ করে। ইফতারির পর মুখে লবঙ্গ রাখতে পারেন কিছু ক্ষণ। আর তা না হলে লবঙ্গ পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করুন। এতে দুর্গন্ধ চলে যায়।

সেহরির পর ও ইফতারির পর অবশ্যই ব্রাশ করুন। গন্ধ যুক্ত খাবার যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি সেহরিতে বা ইফতারে খেলে অবশ্যই ব্রাশ করে নিন।

এই দুই বেলা ব্রাশ করার সময়ে ভাল করে জিভ পরিষ্কার করুন।

মুখের দুর্গন্ধ দূর করতে গ্রিন টি আর কালো চা খান। চা মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করে।

মাউথওয়াশের বদল টি-ট্রি অয়েল, পিপারমেন্ট অয়েল বা লেমন অয়েল ব্যবহার করুন।

ধূমপান যত সম্ভব কম করুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক