মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনসেন্টের অবিশ্বাস্য গোল!

news-image

স্পোর্টস ডেস্ক : ওখান থেকে গোল করা দূরে থাক, শট নিতে পারেন তাও কেউ ভাবেনি। সতীর্থরা তো শট নিতেই মানা করেছিল। কোচও জানতেন, ভিনসেন্ট কোম্পানি শট নেবে না। কিন্তু ম্যানচেস্টার সিটি অধিনায়ক সতীর্থদের কথা রাখেননি। এ জন্য অবশ্য সিটির আনন্দে আটখানা হওয়ার কথা। কোম্পানি ৩০ গজ দূর থেকে অবিশ্বাস্য শটে গোল করেছেন বলেই তো কাল লেস্টার সিটির বিপক্ষে (১-০) ম্যানচেস্টারের ক্লাবটি জিতেছে। এখন শেষ ম্যাচটা জিতলেই সিটি ঘরে লিগ শিরোপা।

৭০ মিনিটের মাথায় লেস্টারের বক্স থেকে বেশ বাইরে ডান প্রান্তে ফাঁকা জায়গায় সতীর্থের পাস পেয়েছিলেন কোম্পানি। সতীর্থরা তাঁকে মানা করেছিল, শট নিও না! শট নিও না! কিন্তু ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান গোলার মতো শটে বল জড়িয়েছেন জালে। শেষ পর্যন্ত ওই গোলেই এসেছে বহু কাঙ্ক্ষিত জয়। লিগ শিরোপা দৌড়ে লিভারপুলকে পেছনে রাখতে জয়টা সিটির ভীষণ দরকার ছিল। আর কাল সেই জয় এসেছে এমন একজনের পা থেকে, যাঁর কাছে শুধু রক্ষণভাগ সামলানোই প্রত্যাশিত। সেই কোম্পানি সিটিকে এমন সময়ে গোল এনে দিয়েছেন যা পরিণত হয়েছে লাখে একটায়!

ম্যাচ শেষে সতীর্থদের শট নিতে মানা করার প্রসঙ্গ নিয়ে বেশ মজাই করলেন সিটির এ অধিনায়ক, ‘সবাই বলছিল, শট নিও না, শট নিও না! কিন্তু ক্যারিয়ারে এতটা পথ এসেছে তরুণদের কাছ থেকে কখন শট নেব তা শোনার জন্য নয়। ১৫ বছর ধরে বলছি, আমি অমন একটা গোল করতে পারি। কতগুলো গোল করলেন তা বিষয় না, কখন গোল করলেন সেটি গুরুত্বপূর্ণ।’

৩৭ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। তাদের সমান ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। দুই দলই লিগে আর একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ শেষ ম্যাচে সিটি জিতলেই চ্যাম্পিয়ন। কাল ড্র করলে শিরোপাদৌড়ে পিছিয়ে পড়ত সিটি। কিন্তু কোম্পানি বাঁচিয়েছেন, গত এক বছরের মধ্যে তাঁর প্রথম গোল করে। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৭তম বারের প্রচেষ্টায় বক্সের বাইরে থেকে করা এটি তাঁর প্রথম গোলও। এর আগে গত ছয় বছরের মধ্যে বক্সের বাইরে থেকে শট নিয়ে বল পোস্টে রাখতে পারেননি কোম্পানি। রাখতে পারলেন একদম সময়মতো এসে!

ভিনসেন্ট কোম্পানির অবিশ্বাস্য গোল ও হাইলাইটসের ভিডিও লিংক:

https://youtu.be/V8AfXp_Lapg

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক