,

রমজানের শুভেচ্ছা জানালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : রমজান মাসের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস। পবিত্র এই মাসের শুরুতে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে সাকিব লিখেছেন, ‘রমজানের পবিত্রতা আমাদের নিয়ে যাক আত্মশুদ্ধি এবং আলোর পথে। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।’

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত।

এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।

ত্রিদেশীয় সিরিজ খেলতে সাকিব আল হাসানসহ পুরো বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। রমজানের মধ্যেই তাদের খেলতে হবে ম্যাচগুলো। টাইগার দলের অনেকেই রোজা রাখেন, সিয়াম সাধনার মাঝেই খেলতে নামেন তারা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির