মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠান্ডার কাছে হার মানলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা সাংবাদিকদের সামনে এলেন টুপি দিয়ে কান-মাথা ঢেকে। পকেট থেকে হাতই বের করলেন না। ডাবলিনের শীতের তীব্রতা কতটা, বাংলাদেশ অধিনায়ককে দেখেই বোঝা যাচ্ছে। আয়ারল্যান্ডে পা রেখেই বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কনকনে শীত।

কাল ক্যারিবীয় পেসার কেমার রোচ মিডঅনে আরামেই ধরেছিলেন আইরিশ উইকেটকিপার-ব্যাটসম্যান গ্যারি উইলসনের সহজ ক্যাচ । কিন্তু ক্যাচটা ধরে যেভাবে হাত ঝাড়লেন, মনে হলো সহজ ক্যাচটা ধরতে গিয়েই বেশ ব্যথা পেয়েছেন। শীতের তীব্রতা এতটাই, ফিল্ডিংও সহজ নয়! ১০-১২ ডিগ্রি সেলসিয়াস, কখনো সেটি ৬-৭ ডিগ্রিতে নেমে আসছে। তীব্র এ শীতে স্বাচ্ছন্দ্যে খেলাটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। মাশরাফি বিন মুর্তজা অবশ্য শীতকে বড় করে দেখতে চান না। প্রকৃতির কাছে তিনি হারই মেনে নিচ্ছেন। এই শীতে মানিয়ে নেওয়া সম্ভব নয়, সেটি স্বীকার করে নিলেন। বরং এ শীতের মধ্যেই কীভাবে ভালো খেলা যায় সেটি ভাবছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ঠান্ডার সঙ্গে যুদ্ধ…মনে হয় না ঠান্ডার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারব। এখানকার মানুষও এই ঠান্ডায় ভোগে। এটার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ নেই। এখানে মানসিকভাবে শক্ত থাকতে হবে। আর খেলতে নেমে ঠান্ডা কতটা, এসব অজুহাত ছাড়া কিছু হতে পারে না। এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।’

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ। এই ক্যারিবীয়রাই কাল উড়িয়ে দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ডকে। মাশরাফি অবশ্য ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দুর্দান্ত ফর্ম নিয়ে ভাবছেন না, ‘ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড় আছে, যারা এক হাতে খেলা বদলে দিতে পারে। শাই হোপ তো বাংলাদেশেও আমাদের ভুগিয়েছিল। সে খুব ভালো ছন্দে আছে। ব্রাভোসহ আরও কিছু খেলোয়াড় আছে। তাদের পেস আক্রমণও ভালো। আমরা (আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে) প্রস্তুতি ম্যাচ হেরেছি। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাজগুলো ঠিকঠাক করতে হবে।’

‘ঠিকঠাক’ দুই বিভাগেই করতে হবে। ব্যাটিং-বোলিং—আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে কিছুই ভালো হয়নি বাংলাদেশ দলের। পেছনে কী হয়েছে সেটা না ভেবে মাশরাফি তাকাতে চান সামনে, ‘কাল কেমন করছি সেটাই আসল কথা। এসব চিন্তা করা ঠিক না। এ ধরনের উইকেটে কেমন ব্যাটিং করতে হবে সব ব্যাটসম্যানরা ধারণা পেয়েছে। প্রস্তুতি ম্যাচে বোলিংটাও ভালো হয়নি। এসব কাল ঠিকঠাক করতে হবে।’

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। কালও রানের পাহাড় হতে পারে বলে মনে করেন মাশরাফি, ‘উইকেট এমনই হবে নিশ্চিত। তবে হয় না, ২-৩টা ভালো বলে কিছু উইকেট পড়ে গেল। তখন হয়তো ভিন্ন দৃশ্য হবে। তবে এখানে ৩০০ রানের উইকেটই হবে। দুর্দান্ত বোলিং করতে পারলে হয়তো (স্কোর ৩০০ রানের) নিচে আসবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক