মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একমাত্র টি-টোয়েন্টিতে হারল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলার সৌভাগ্য পাকিস্তানেরই। বিশ্বকাপ শুরুর আগে এর চেয়ে বড় প্রস্তুতি আর কিই বা হতে পারে। একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে খেলবে পাকিস্তান। ওয়ানডে সিরিজের আগে একটা টি-টি-টোয়েন্টি ম্যাচও খেলল আজ।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই টম কারানের বলে ৭ রান করে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ফখর জামান। এরপর পঞ্চম ওভারের পঞ্চম বলে সমান ৭ রান করে ফেরেন ইমাম উল হক।

হতাশায় শুরু পাকিস্তান দলকে টেনে তোলার চেষ্টা করেন বাবর আজম আর হ্যারিস সোহেল। এই দুই জনের ব্যাটে আসে ১০৩ রান।

হ্যারিস সোহেল বরাবর ৫০ রান করে সাজঘরে ফেরেন অভিষিক্ত জোফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে। সোহেল ফিরলেও শেষ পর্যন্ত টিকে থাকেন বাবর আজম।

এরপর আবারও শুরু হয় উইকেট যাওয়া আসার মিছিল। বাবর অপরাজিত থেকে যান ৪২ বলে ৬৫ রানে।

২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৩ রান।

ইংল্যান্ডের হয়ে আর্চার নেন ২ উইকেট ও টি করে উইকেট নেন টম কারান ও ক্রিস জর্ডান।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট দিয়ে আসেন বেন ডাকেট। মাত্র ৯ রান করে ক্যাচ দেন ইমাদ ওয়াসিমের বলে।

এরপর জেমস ভিঞ্চ আর জো রুট মিলে করেন ৪৫ রানের জুটি। ভিঞ্চ ৩৬ করে ফেরার পর ৬৫ রানের জুটি গড়েন রুট আর ইয়ন মরগ্যান মিলে। রুট করেন ৪২ বলে ৪৭ রান।

শেষদিকে জো ডেনলি আর ইয়ন মরগ্যান মিলে ম্যাচটা নিজেদের করে নেন সহজেই। মরগ্যান খেলেন ২৯ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস। ডেনলির ব্যাটে আসে ২০ রান। এতে ৪ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, শাহেন শাহ আফ্রিদি ও হাসান আলী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক