মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনির নাম ভাঙিয়ে টাকা তোলায় ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

news-image

স্পোর্টস ডেস্ক।।  ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অন্যতম সেরা এই সাবেক অধিনায়কের নাম ভাঙিয়ে এক শিল্পপতির কাছ থেকে টাকা আদায় করেছেন বি নাগারাজু নামে এক ক্রিকেটার। শুধু ধোনিই নয়! ধোনি ছাড়াও ভারতীয় বিশেষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে কণ্ঠ নকল করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে আসছেন নাগারাজ।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এম এসকে প্রসাদের সঙ্গে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয়েছিল নাগারাজুর সঙ্গে। তারপর থেকেই প্রসাদের কণ্ঠস্বর নকল করে শিল্পপতিদের কাছ থেকে টাকা আদায় করতেন এই ক্রিকেটার। ২০১৪ সালের রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। টানা ৮২ ঘন্টা ব্যাটিং করে গিনেস বুকে নামও লিখেছিলেন নাগারাজু।

এই প্রতিভাবান ক্রিকেটারের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ করেন ভাতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এম এসকে প্রসাদ।  তার অভিযোগের ভিত্তিতে গান্নাভরম বিমানবন্দর থেকে নাগারাজুকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ২০১৪ সালে গিনেস বুকে নাম লেখার পর থেকেই একাধিক স্পন্সর এগিয়ে এসেছিল নাগারাজুর কাছে। তখন থেকেই স্পন্সরদের সঙ্গে ধোকাবাজি করে আসছেন তিনি।

নগারাজুর বিরুদ্ধে অভিযোগ মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেট অ্যাকাডেমির নাম করে এক শিল্পপতির কাছ থেকে টাকা আদায় করেছিলেন। খবর- আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক