মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিলো শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি

news-image

স্পোর্টস ডেস্কঃ কদিন আগে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি নিয়ে কি তুলকালামই না হয়ে গেল! সবুজের মাঝে লাল না থাকায় এই জার্সি নিয়ে সমালোচনায় মেতে উঠেন বেশিরভাগ ভক্ত-সমর্থক। পরে এই সমর্থকদের সমালোচনার মুখেই জার্সির ডিজাইন পরিবর্তন করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঠিক উল্টো ব্যাপার যেন শ্রীলঙ্কার বেলায়। আজ (শুক্রবার) নিজেদের বিশ্বকাপ জার্সি উম্মোচন করেছে শ্রীলঙ্কা। যে জার্সি দেখার পর সোশ্যাল মিডিয়ায় বইছে স্তুতি আর প্রশংসার ঝড়।

বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই এই জার্সির ডিজাইনের প্রশংসা করেছেন। বাংলাদেশের কেউ কেউ তো নিজেদের সঙ্গে তুলনা করে আক্ষেপ করেছেন এই বলে-‘এই না হলে বিশ্বকাপ জার্সি! আর আমাদেরটা হলো কেমন!’

বিশ্বকাপ উপলক্ষ্যে দুটি জার্সি উন্মুক্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। একটি মূল জার্সি এবং অপরটি প্র্যাকটিস কিট। মূল জার্সিতে শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল গাঢ় নীল আর হলুদ রঙের কম্বিনেশনের পাশাপাশি রয়েছে গ্রাফিক্সের কারুকাজ। বুকে বড় করে লেখা-শ্রীলঙ্কা। অনুশীলনের জার্সিটি নীল-কালোর মিশ্রণে তৈরি। এটির বুকে বড় করে ছাপা হয়েছে স্পনসর প্রতিষ্ঠান কেন্ট মিনারেল ওয়াটার পিউরিফায়ারের লোগো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক